_copy7.webp)

চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কবে হবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, চুল্লির দুটি সেফটি ভালভ কাজ করছে না। রাশিয়া থেকে বিশেষজ্ঞ এসে কাজ করছেন। রূপপুরে আগুনের ঘটনায় তদন্ত হচ্ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ১২-১৪ সেপ্টেম্বর হতে যাওয়া ইনোভেশন ফেরার উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেন, বিদুতের দাম দ্রুতই নির্ধারণ হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ১২ তারিখ ১১টায় ইনোভেশন মেলার উদ্বোধন করবেন। উদ্ভাবনের সাথে নীতি, শিল্পখাত বিনিয়োগ বাজারে সুযোগ সংযোগ ঘটনা এই মেলার লক্ষ্য।
জাতীয় নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।