_copy7.webp)

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেশি-বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সুরমা নদীতীরবর্তী সদরখলা এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ অন্যান্য সহায়ক উপাদান নিয়ে কাজ করছে সরকার। এছাড়া যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
সাম্প্রতিক সময়ে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক ও অনলাইন গ্যাম্বলিং বন্ধ করা গেলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে চলে আসবে। এ বিষয়ে আইনও করেছে সরকার।
এছাড়া মন্ত্রী বলেন, পর্যাক্রমে সুরমা নদী ড্রেজিং করা হবে। এছাড়াও অন্যান্য সংস্কার কাজও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)



_copy1.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।