home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় : গয়েশ্বর চন্দ্র

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৩

Facebook
Twitter

স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় : গয়েশ্বর চন্দ্র

স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এসব লোক বিভিন্ন স্থানে নাশকতা করছে এবং তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রশাসনের উচিত নাশকতাকারীদের বিচারের মুখোমুখি করা।’

তিনি বলেন, বর্তমান সরকার শুধু পরিকল্পনা গ্রহণ করেই বসে নেই, বরং নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।