home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিশেষ বার্তা কৃতির

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯

Facebook
Twitter

বিশেষ বার্তা কৃতির

নারীদের নিরাপত্তা ও ভয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি সেনন। রাতে একা চলাচলের সময় নারীদের যে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়, এবারের কন্যাদিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তা তুলে ধরেছেন তিনি।

কৃতি বলেন, রাতে বাড়ি ফেরার সময় অনেক নারীকে বারবার পেছনে ফিরে দেখতে হয় কেউ অনুসরণ করছে কি না। নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবেন কি না সেই চিন্তাও তাদের মধ্যে কাজ করে। এমনকি পথে ফোনের চার্জ শেষ হয়ে গেলে একা থাকা নারীদের উদ্বেগ আরও বেড়ে যায়।

অভিনেত্রীর মতে, কন্যাদিবসের প্রকৃত অর্থ তখনই প্রতিষ্ঠিত হবে, যখন নারীরা রাতে একা বাড়ি ফিরতে পারবেন, অন্ধকারের পরও পার্কে বসতে পারবেন, নিজেদের পছন্দের পোশাক পরতে পারবেন এবং ভয় ছাড়াই গণপরিবহনে চলাচল করতে পারবেন।

কৃতি লিখেছেন, এমন একটি দিন আসা প্রয়োজন, যখন কোনো নারীকে প্রকাশ্য স্থানে নিজের মতো করে থাকতে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে হিসাব করতে হবে না। তার মতে, সেদিনই কন্যাদিবস উদযাপন সত্যিকার অর্থে সার্থক হবে।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন কৃতি। রাখি উপলক্ষে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হয়। বিতর্কের মধ্যে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। পরে বিষয়টি নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের হৃদয়ে থাকে, পোশাকের ‘নেকলাইনে’ নয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।