home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কাশফুলে নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন সাদিয়া তানজিন

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ২২:৪৫

Facebook
Twitter

কাশফুলে নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন সাদিয়া তানজিন

শরতের শুভ্র কাশফুলের মাঝে নীল রঙের শাড়িতে স্নিগ্ধ লুকে ধরা দিলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া তানজিন। সামাজিক যোগাযোগমাধ্যমে কাশবন থেকে তোলা বেশ কয়েকটি নজরকাড়া ছবি পোস্ট করে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে দেখা যায়, শরতের রৌদ্রোজ্জ্বল বিকেলে সাদা কাশফুলের মাঝে গাঢ় নীল রঙের শিফন শাড়ি ও ম্যাচিং স্লিভলেস ব্লাউজে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। বাতাসে উড়ন্ত শাড়ির আঁচল ও সাবলীল পোজে তার রূপ যেন প্রকৃতিতে আলাদা এক নান্দনিকতা এনে দিয়েছে।

ছবির ক্যাপশনে সাদিয়া তানজিন লিখেছেন— “এ লিটল এলিগেন্স, এ টাচ অব ম্যাজিক, অ্যান্ড এ হোল লট অব গ্রেস” (A little elegance, a touch of magic, and a whole lot of grace)। ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন আল ফায়েদ।

পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য বক্সে তার চমৎকার লুক ও সাজপোশাকের ভূয়সী প্রশংসা করছেন। কাশবনে নীল শাড়ির এমন মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।