_copy7.webp)
.webp&w=2048&q=75)
সিনেমার পর্দায় তিনি হয়েছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালের সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিবাদী চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবেসেছিল দুই বাংলার দর্শক। এবার সেই পর্দার মিনিস্টার থেকে বাস্তবেই মন্ত্রীর মর্যাদা পেলেন এই অভিনেতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিঠুনকে। যেটা একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদার।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন। ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিরও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তার আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছিলেন অভিনেতা। গত পাঁচ বছরে বিজেপির হয়ে নানা আয়োজনে-প্রচারে সরব ছিলেন তিনি।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।