_copy4.webp)

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী অনন্যা ফাতেমা। সম্প্রতি আয়োজিত জমকালো ‘গালা নাইট’-এ চোখ ধাঁধানো উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি।
অনুষ্ঠানে অনন্যাকে দেখা গেছে, গাঢ় সবুজ রঙের এক অভিজাত অফ-শোল্ডার গাউনে, যার সঙ্গে কাঁধ থেকে এলভিসের মতো ড্রপ কেপ যুক্ত ছিল। গলায় আকর্ষণীয় ডায়মন্ড নেকপিস, কানে মানানসই দুল এবং আত্মবিশ্বাসী হেয়ারস্টাইলে তিনি মঞ্চ ও ক্যামেরার সামনে দ্যুতি ছড়ান। গায়ে জড়ানো ছিল লাল-সবুজের দেশের নামাঙ্কিত ‘BANGLADESH’ স্যাশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে গালা নাইটের কিছু ছবি শেয়ার করেছেন অনন্যা। তাঁর মার্জিত সাজপোশাক ও নজরকাড়া ব্যক্তিত্ব মুহূর্তেই ভক্ত ও অনুরাগীদের প্রশংসা কুড়ায়। বিশ্বমঞ্চে নিজের সংস্কৃতি ও দেশকে তুলে ধরার এই যাত্রায় তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
শোবিজ নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।