home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আবারও ভালোবাসার গল্পে তৌসিফ-তটিনী

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ০৮:২০

Facebook
Twitter

আবারও ভালোবাসার গল্পে তৌসিফ-তটিনী

ভালোবাসার নতুন গল্পে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে দেখা যাবে তাদের। ভালোবাসা, আবেগ এবং সম্পর্কের এক হৃদয়ছোঁয়া গল্প নিয়ে নাটকটির কাহিনি লিখেছেন মেজবাউর রহমান সুমন। পরিচালনা করেছেন রুবেল হাসান। এই নাটকের মাধ্যমে বেশ লম্বা সময় পর একসঙ্গে কাজ করলেন তৌসিফ-তটিনী। ‘জখম’ নাটকের পর আবারও জুটি বাঁধলেন তারা।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘ভালোবাসার গল্পও যে ঘটনাবহুল হতে পারে, তা এর আগে তুলে ধরেছেন রুবেল হাসান। এর আগে তার নির্দেশনায় কাজ করেছি। তার পরিচালনায় তটিনীর সঙ্গে সবশেষ ‘বেশি বলে বুলবুলি-২’ অভিনয় করেছিলাম। ‘ছুঁয়ে দিলাম তোমায়’ তেমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক আগের সব রোমান্টিক নাটক থেকে নতুন কিছু পাবেন। এটি অন্যরকম এক ভালোবাসার গল্পের নাটক, যা দর্শকদের মনে ছাপ ফেলবে। নাটকটিতে কাজ করে অনেক ভালো লেগেছে।’

নাটকটি প্রসঙ্গে তটিনী বলেন, ‘এর আগেও তৌসিফ ভাই ও পরিচালক রুবেল হাসানের সঙ্গে কাজ করেছি। তবে এই নাটকের গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে ‘ছুঁয়ে দিলাম তোমায়’।’

পরিচালক রুবেল হাসান বলেন, ‘নাটকটি মূলত মানুষের না বলা অনুভূতি ও রোমান্টিক আবেগের ওপর ভিত্তি করে তৈরি একটি মনস্তাত্ত্বিক ও সুন্দর প্রেমের গল্প। দর্শকদের ভালোলাগার মতো একটি নাটক।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, দীপা খন্দকার ও মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে। আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে বলে জানিয়েছেন পরিচালক।

এর আগে অনেক নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ-তটিনী। তার মধ্যে উল্লেখযোগ্য—রুবেল হাসানের ‘বেশি বলে বুলবুলি’, ‘বেশি বলে বুলবুলি ২’, ইমরাউল রাফাতের ‘জখম’, হাসিব হোসেন রাখির ‘নট এ লাভ স্টোরি’, রাফাত মজুমদার রিংকুর ‘কে বলে প্রেম নেই’, রাগিব রায়হানের ‘বলতে চাই’।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।