home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দুই সিনেমায় ব্যস্ত প্রভা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

Facebook
Twitter

দুই সিনেমায় ব্যস্ত প্রভা

বেশ কিছুদিন ধরে নতুন কোনো নাটকে দেখা না গেলেও লাইট-ক্যামেরায় নিজেকে ব্যস্ত রেখেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার অভিনয় করছেন সিনেমায়। ‘দেনা পাওনা’ ও ‘দুই পয়সার মানুষ’ শিরোনামের সরকারি অনুদানের দুই সিনেমায় কাজ করছেন তিনি।

ইতিমধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশিরভাগ শুটিং শেষ হয়েছে। এতে ‘নিরুপমা’ চরিত্রে দেখা যাবে প্রভাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নির্ভর এ সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি। সিনেমাটিতে প্রভার নায়ক মামনুন হাসান ইমন।

অন্যদিকে ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটিরও শুটিং শুরু হয়েছে বেশ আগে। এই সিনেমায় একজন আইনের ছাত্রীর চরিত্রে অভিনয় করছেন প্রভা। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন এ বি এম সুমন। ‘দুই পয়সার মানুষ’ মূলত সাধারণ মানুষের জীবনের ক্ষুদ্র ঘটনা ও সামাজিক বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। গল্পের মূল চরিত্রটি একজন সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের দিক ফুটিয়ে তুলবে।

দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় করছেন প্রভা। এর আগে সিনেমায় কাজের প্রস্তাব পেলেও এড়িয়ে গেছেন তিনি। নতুন দুই সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকে নিয়মিত কাজের পাশাপাশি সিনেমায় অভিনয়ের সুযোগ ছিল। অনেকবার কাজের প্রস্তাবও পেয়েছি।

কিন্তু নানা কারণে সিনেমাটিতে আর কাজ করা হয়নি। যখন সিনেমা করার মনোস্থির করি তখন ভালো প্রস্তাব পাচ্ছিলাম না। আমি কেন্দ্রীয় গল্প না পাওয়ার কারণেও সিনেমায় এতদিন কাজ করাটা হয়নি। তবে এবার দুটি সিনেমায় কাজ করছি। দুটি সিনেমার গল্পই আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে দেখা যায়, বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন তিনি। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে অভিনেত্রীকে। বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় নানা উপকরণও দেখা গেছে সেখানে। ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই।

তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’ এটি কোন সিনেমার শুটিংয়ের ছবি তা প্রকাশ করেননি অভিনেত্রী। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করলেও জানাতে নারাজ বরং বিষয়টি চমক হিসেবে রেখে দিয়েছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ করেছেন প্রভা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।