home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৫

Facebook
Twitter

মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’

মুক্তির এখনো প্রায় এক বছর বাকি। এর আগেই গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘রাকা’। আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি কুমারের প্রথম যৌথ এই কাজটিতে প্রযুক্তিগত ক্ষেত্রেও এসেছে নতুন এক সাফল্য।

প্রযোজনা সংস্থা সান পিকচার্স সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘রাকা’ সিনেমার একটি দৃশ্যে একই সময়ে রিয়্যাল টাইমে ৩৭ অভিনেতার গতিবিধি ক্যামেরাবন্দি করা হয়েছে। ভারতীয় সিনেমায় প্রযুক্তিগত দিক থেকে এমন কাজের ঘটনা এটিই প্রথম।

এই অর্জনের পর আল্লু অর্জুন ও অ্যাটলির একটি ছবি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। সেখানে আল্লু অর্জুনের হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ দেখা যায়। গিনেস বিশ্বরেকর্ডের ওয়েবসাইটেও এই রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে।

‘রাকা’ সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিছুদিন আগে সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে এর প্রশংসা করেন দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তী। অ্যাটলি তাকে সিনেমাটির কয়েকটি দৃশ্য দেখিয়েছেন বলে জানান তিনি। সিবি চক্রবর্তী দাবি করেন, ‘অ্যাভাটার’ সিনেমার মতো প্রডাকশনেও তিনি এমন দৃশ্য দেখেননি। ‘রাকা’র দৃশ্যগুলো অসাধারণ বলে মন্তব্য করেন তিনি। গীতিকার বিবেকের দাবি, ‘রাকা’র মতো সিনেমা তিনি এর আগে মূলত হলিউডেই দেখেছেন।

গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে ‘রাকা’র প্রথম ঝলক প্রকাশ্যে আসে। সেখানে অভিনেতাকে একেবারেই ভিন্ন রূপে দেখা যায়। তার মাথায় চুল ছিল না, চোখে কাজল এবং মুখে ছিল রহস্যময় দৃষ্টি। তার হাতে দেখা যায় পশুর মতো নখ।

প্রথম ঝলক প্রকাশের পর পরিচালক অ্যাটলি কুমার জানিয়েছিলেন, ‘রাকা’ তার কাছে কেবল একটি সিনেমা নয়। প্রায় ১৮ বছর ধরে একটি ভাবনা তিনি মনে লালন করেছেন। সময়ের সঙ্গে সেই ভাবনাই ধীরে ধীরে এই সিনেমার রূপ নিয়েছে।

সূত্র : আনন্দবাজার



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।