_copy7.webp)

কবি এবং বাংলা নাটকের একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেড না পাওয়ায় দুই দিন ফ্লোরেই কাটাতে হয়েছিল তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হলেও শারীরিক অসুস্থতার
রিফাতের এসব সংকট নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা পোস্টে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শোবিজ মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি দেশের অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন অভিনয়শিল্পী সংঘের। এরপরই অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় তারা।
মঙ্গলবার সংগঠনটির একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে রিফাত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। তারা তার শারীরিক চিকিৎসার খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে চিকিৎসায় যেকোনো সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি লেখেন, ‘"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে"— অভিনয়শিল্পী সংঘ সবসময় তার সদস্যদের পাশে থাকার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিদল জনপ্রিয় অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে যান।’
সংগঠনের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘অসুস্থ এই অভিনেতার সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে এবং আর্থিক সহযোগিতা করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সবসময় তার পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়েছে। অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পী ও সংশ্লিষ্ট সকলের বিষয়ে আন্তরিক এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ ও শক্তিশালী শিল্পী সমাজ গড়ে তুলতে হলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।’
জানা গেছে, দীর্ঘদিন ধরেই কোমর ও পায়ের জটিল সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। অন্যদিকে পরিবার থেকেও বহুকাল ধরে বিচ্ছিন্ন তিনি। শোবিজের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ না থাকায় দীর্ঘ দিন ধরে তিনি ছিলেন আড়ালে, সঙ্গী ছিল কেবল একাকীত্ব।
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।