home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাগর জাহানের ‘ভালোবাসার মায়া’: ক্লাব ইলেভেনে নতুন চমক

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক,ঢাকাকলম২৪.কম

আপডেট: ৮ অক্টোবর ২০২৬, ২১:৫৪

Facebook
Twitter

সাগর জাহানের ‘ভালোবাসার মায়া’: ক্লাব ইলেভেনে নতুন চমক

প্রথমবারের মতো প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। তাঁর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘ভালোবাসার মায়া’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ মহরতের ক্ল্যাপবোর্ডসহ সংশ্লিষ্টদের একটি ছবি প্রকাশ করে আনুষ্ঠানিক এই তথ্য নিশ্চিত করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নাটকের মাধ্যমে দর্শকরা সাগর জাহানের কাজের ভিন্ন এক রূপ বা নতুনত্ব আবিষ্কার করার সুযোগ পাবেন। নাটকটির অন্যতম আকর্ষণ এর অভিনয়শিল্পীদের সমন্বয়। অভিজ্ঞ ও নতুন প্রজন্মের মোট দুটি জুটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে ‘ভালোবাসার মায়া’র গল্প।

প্রকাশিত ছবিতে প্রযোজক আকবর হায়দার মুন্নাসহ সংশ্লিষ্ট শিল্পী ও কুশলীদের দেখা গেছে। শিগগিরই নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। জনপ্রিয় এই পরিচালকের নতুন ঘরানার গল্প পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক ও ভক্তরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।