_copy7.webp)

দেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের অন্যতম আলোচিত প্রতিযোগিতা ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’–এর চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন মডেল আফসানা সুলতানা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁর মাথায় এই সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিভিন্ন ধাপ ও গ্রুমিং সেশনের পর বিচারকদের রায়ে বিজয়ীর খেতাব অর্জন করেন ২২ নম্বর প্রতিযোগী আফসানা সুলতানা। বিজয়ী হওয়ার পর মঞ্চে তিনি আনন্দাশ্রুতে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিজয়ী হিসেবে আফসানা সুলতানার হাতে বিশেষ সম্মাননা, স্মারক ট্রফি এবং টাইটেল স্যাশের পাশাপাশি বিভিন্ন উপহার তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।
এর মধ্যে পুরস্কার হিসেবে তিনি গোল্ড’স জিম (Gold's Gym)-এর পক্ষ থেকে বিশেষ ‘গোল্ড মেম্বারশিপ’ লাভ করেন।
পুরস্কার গ্রহণের পর উপস্থিত গণমাধ্যমের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন আফসানা সুলতানা তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং এই সাফল্যের পেছনে থাকা বিচারক, আয়োজক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এশিয়া মডেল ফেস্টিভ্যালের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।